কুমিল্লার হোমনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আয়মান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তাকিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Post Inside

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!