কুমিল্লায় এসি বাস থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকা থেকে অভিনব কায়দায় বাসের ভিতরে যাত্রী আসনের উপরের এসি লাইনের নিচে লুকানো অবস্থায় ৩ হাজার ৮শত ৩৯ পিস ইয়াবা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সোমবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মাটিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৩ হাজার ৮শত ৩৯ পিস ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী পাড়া গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে মোঃ মাহবুব আলম (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দা অবলম্বনস্বরূপ ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহনের কাজে কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল এসি বাস ব্যবহার করত।

এছাড়াও বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে মাদকদ্রব্যের প্রার্চুযতা ও সহজলভ্য হওয়ায় সেখান থেকে কমদামে ক্রয় করে তা কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করত বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!