কুমিল্লায় কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালকের

নেকবর হোসেন।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

Post Inside

নিহত রবিউল হোসেনের (২৪) বাড়ি দিনাজপুর বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

ওসি বেলাল এলাকাবাসীর বরাতে বলেন, রবিউল ট্রাক নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। উপজেলার লালবাগ রাস্তার মাথা এলাকায় গেলে তার ট্রাককে পেছন থেকে আসা একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক রবিউল।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে কভার্ড ভ্যানের চালককে ধরতে পারেনি।

আরো পড়ুন
error: Content is protected !!