কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন কমলাপুর এলাকা থেকে ৬ কেজি গাঁজা’সহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৬ কেজি গাঁজা’সহ মোঃ জামাল (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব। আটককৃত জামাল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নির্ভয়পুর গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!