কুমিল্লায় পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রোববার রাতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাগর হাওলাদার নামে এক মাদক কারবারীকে আটক করে। সে চাঁদপুর জেলা সদরের দোকানঘর গ্রামের ইয়াছিন হাওলাদার এর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!