কুমিল্লায় পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন চৌয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো জেলার সদর দক্ষিন থানার কমলপুর (উত্তর পাড়া) গ্রামের জাশেদ আলম এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম জনি (১৯), এবং চৌদ্দগ্রাম থানার পূর্ব সাহাপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মোঃ সজিব মিয়া (১৯)।

Post Inside

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!