কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ মহিলা মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সোনাইছড়ি শাহাপুর এলাকা থেকে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রোববার ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ জোসনা আক্তার নামে একজন মহিলা মাদক কারবারীকে আটক করে। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুর গ্রামের ফুল মিয়ার স্ত্রী জোসনা আক্তার।

Post Inside

আটককৃতের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!