কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রোববার রাতে জেলার লাকসাম প্লাজা শপিং সেন্টার সংলগ্ন হোটেল প্লাজায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

Post Inside

আটককৃতরা হলো মুন্সিগঞ্জ সদর থানার টরকী (দক্ষিন কান্দি) গ্রামের মৃত অলিউল্লাহ দেওয়ান এর ছেলে মোঃ লিটন দেওয়ান(৫৬) এবং একই থানার হোগলাডাংগী (পশ্চিম কান্দি) গ্রামের মৃত আমির আলী বেপারির ছেলে মোঃ নূরু বেপারী (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!