কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন রাজাপাড়া এলাকা হতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার বিকালে জেলার সদর দক্ষিন মডেল থানাধীন রাজাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ দুলাল মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করে।

আটককৃত দুলাল মিয়া জেলার সদর দক্ষিন মডেল থানার ভাটপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের আনা মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আরো পড়ুন
error: Content is protected !!