কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা ইউনিয়নের গোপাল নগর এলাকা থেকে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা ইউনিয়নের গোপাল নগর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ জামাল হোসেন (২১) নামে এক মাদক কারবারীকে আটক করে ব্যার। আটককৃত জামাল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দড়িবট গ্রামের মোঃ ইমান হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আরো পড়ুন
error: Content is protected !!