কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারী’কে আটক করে। আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী নুর ইসলাম’র ছেলে মোঃ মুরাদ হোসেন উজ্জল (২৬) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবাগল গ্রামের মৃত মান্নান মোল্লা’র মেয়ে কল্পনা আক্তার (৪০)।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যোগসাজসে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!