কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিন মডেল থানাধীন ধনপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ রাব্বি হাসান নামে এক মাদক কারবারীকে আটক করে।

Post Inside

সে জেলার সদর দক্ষিন মডেল থানার গোয়ালগাঁও গ্রামের বাচ্চু মিয়া এর ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!