কুমিল্লায় সিএনজি ভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন চান্দশ্রী এলাকা থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চান্দশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৬০০ বোতল ফেন্সিডিলসহ হান্নান নামে এক মাদক কারবারীকে আটক করে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!