কুমিল্লায় ৩০ যাত্রী নিয়ে সড়ক থেকে মাঠে বাস

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সড়ক থেকে মাঠে নেমে পড়েছে। এতে বাসে থাকা ৩০ জন যাত্রীর মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Inside

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাসে থাকা যাত্রী মান্নান জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে মাঠে নেমে যায়। আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ মারা যাননি।

আরো পড়ুন
error: Content is protected !!