কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় ৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুড়াপাড়া (মধ্যমপাড়া) গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪১)।

র‌্যাব জানায়-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!