কুমিল্লা দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের আলোচনা ও ইফতার

কুমিল্লা নিউজ ডেস্ক।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে নগরীর পদুয়ার বাজার হাকিম প্লাজায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এর আহ্বায়ক মোঃ জাকির হোসেন।

Post Inside

সংগঠনের যুগ্ম আহবায়ক ও বরুড়া শাকপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এর যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, আব্দুস ছালামসহ অন্যান্যরা।

দক্ষিণ জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এর যুগ্ম আহবায়ক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসী আব্দুল হালিম, জসিম উদ্দিন, শেখ জনিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল শ্রেনীর মানুষের জন্য কাজ করছেন। প্রবাসীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দেশের ভূমি ও গৃহহীনদের জন্য ঈদের আগে উপহার হিসেবে ঘর দিয়েছেন। এটাই প্রমান করে প্রধানমন্ত্রী এ দেশের প্রতিটি মানুষের জন্য কাজ করছেন। এমন একজন প্রধানমন্ত্রী নিয়ে আমরা গর্বিত।

আরো পড়ুন
error: Content is protected !!