কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ আওযামী যুবলীগের পক্ষ থেকে কুমিল্লায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগ।

বৃহস্পতিবার নগরীর টমছমব্রীজ আঞ্জুমান মফিদুল ইসলাম ও বুড়িচং উপজেলার বালিখাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।

Post Inside

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু।

এসময় দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন রনী, যুবলীগ নেতা গাজী মনির, মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, নাজমুল হক,সেলিম মুরাদ মোঃ হোসেন, কবির হোসেন , মোঃ সোহেলসহ অন্যরা।

প্রধান অতিথি যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু বলেন, কেন্দ্রিয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর আহব্বানে আওয়ামীলী যুবলীগ সারাদেশে অসহায়দের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুমিল্লার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করছি।

আরো পড়ুন
error: Content is protected !!