
স্টাফ রিপোর্টার।।
পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুমিল্লার ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা আইন কলেজের (আইন কলেজ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা রেলস্টেশন প্ল্যাটফর্মে প্রায় ১৫০ জন গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।
শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা আইন’ কলেজের শিক্ষার্থী শেখ সুবর্ণা সুইটি, কাজী কাউছার উদ্দিন, আনিছুর রহমান শেখ, মো: আব্দুল জলিল, নার্গিস আক্তার লিপি এবং শাহাদাত হোসেন।

এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা এই কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা ও সমর্থন প্রদান করেন।
আয়োজক শিক্ষার্থীরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা ইফতারের এই ক্ষুদ্র আয়োজন করেছেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রেলস্টেশনে থাকা অসহায় মানুষগুলো ইফতার পেয়ে শিক্ষার্থীদের প্রতি নিবিড় ভালোবাসা প্রকাশ করেন।