চান্দিনা পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

এন.সি জুয়েল
দ্বিতীয় ধাপে কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এতে নৌকা প্রতীকে মো. শওকত হোসেন ভূইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন।

Post Inside

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে আকতার আহমেদ নাদিম ১ হাজার ৪৪ ভোট, ২নং ওয়ার্ডে আবু কাউছার ৬৫৬ ভোট, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান ১ হাজার ২১ ভোট, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন ৭৪৪ ভোট, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি ১ হাজার ৫১ ভোট, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম ৮২২, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম ১ হাজার ৪৬৮ ভোট, ৮নং ওয়ার্ডে আব্দুর রব ৮১১ ভোট, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া ১ হাজার ৬৮ ভোট এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা বেগম ৩ হাজার ৭১২ ভোট, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার ৩ হাজার ৪৭৭, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্চাচিত হন।

আরো পড়ুন
error: Content is protected !!