চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলের ওমর ফারুক

বুড়িচং প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন ওমর ফারুক।

সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সল্প সংখ্যক লোকজন নিয়ে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা প্রদান করেন।

Post Inside

মনোনয়ন জমা শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত আছি, আগামী দিনগুলোতে ইউনিয়নের সর্বস্তরের লোকজনের সেবা করার লক্ষেই আমি নির্বাচনে অংশগ্রহন করছি।

আমি আশাবাদী ভারেল্লা দক্ষিন ইউনিয়নের লোকজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ভারেল্লা দক্ষিন ইউনিয়নকে একটি দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

আরো পড়ুন
error: Content is protected !!