চোখের জলে শেষ বিদায় নিলেন কুমিল্লার তরুণ সাংবাদিক হাবীব

নিউজ ডেস্ক।।
রাজধানীর হাতিরঝিলে গত মঙ্গলবার মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সন্তান তরুণ সাংবাদিক হাবীবুর রহমান হাবীবের জানাযা বুধবার রাতে সম্পন্ন হয়েছে।

নিহত সাংবাদিক হাবীবের ঢাকায় কয়েকটি জানাযা শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামে আনা হয়। পরে চতুর্থ জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post Inside

হাবীবুর রহমান হাবীব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ইউনিয়নের মানরা গ্রামের মোঃ পেরা মিয়ার ছেলে। ২ ভাই ৩ বোনের মধ্যে হাবিবুর রহমান ছিলেন সকলের বড়।

নিহত হাবীব সময়ের আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন৷ ঢাকা রিপোটার্স ইউনিটি এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও গণযোগাযোগ বিভাগের ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক হাবীবুর রহমান হাবীব গত মঙ্গলবার মধ্যরাতে প্রতিদিনের মত পত্রিকা অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন। রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা খেলে তিনি সড়কে আছড়ে পড়েন৷ পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ রাত চারটার দিকে চিকিৎসকরা হাবীবকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
error: Content is protected !!