চৌদ্দগ্রামের জয়মঙ্গলপুর মধ্যমপাড়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’র ইফতার মাহফিল

মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর মধ্যমপাড়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে প্রায় পনেরোশত রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন বটগ্রাম মাদরাসার মুহাদ্দিস শায়খুল হাদিস মাওলানা এমদাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন মাদরাসার নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব ছাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান আশিক।

Post Inside

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম চৌধুরী’র সভাপতিত্বে ও অত্র মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আজহারুল ইসলাম,
জয়মঙ্গলপুর গ্রামের সর্দার নজরুল ইসলাম, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আজহারুল ইসলাম, কুমিল্লা দারুল ইসলাম মডেল মাদ্রাসা এন্ড স্কুলের পরিচালক মাওলানা মহসিন কবির।

এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সাইদুল ইসলাম, ডা: আব্দুল ওয়াদুদ, আব্দুল কাদের, আব্দুল জলিল, আলহাজ্ব শফিকুর রহমান, সিরাজুল ইসলাম মেম্বার, লুতফুর রহমান দারগআলী মেম্বার, রুস্তম মাস্টার, শাহ আলম, কবির হোসেন, মো: রফিক, মো: বাবুল, আবুল হাশেম, মোজাম্মেল সর্দার, জোবায়ের আহম্মেদ, আব্দুর রহিম, মো: সুজন, মাওলানা আব্দুল কাইয়ুম, কামাল উদ্দিন, মো: আলমগীর, মো: রিফাত, মো: রাকিব, মো: রাফি, মো: জামসেদ, মো: শরিফ ড্রাইবার, মো: স্বপন, মো: মহসিন, আবুল খায়ের, মো: মারুফ, ইমাম হোসাইন, আব্দুল আলিম, মো: মহিন, মো: সোহরাব, মো: রবিউল, মাদ্রাসার শিক্ষক মো: মোবারক উল্লাহ, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মো: রাসেল, হাফেজ ইব্রাহিম, হাফেজ মোবারক হোসাইন, হাফেজ কাওসার, হাফেজ শাহাদাত, ওমর ফারুক, সহ শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
error: Content is protected !!