
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়ণে বিনা সরিষা-১১ এর মূল্যায়ণ শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বিনা সরিষা-১১ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।
নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ আলী নেওয়াজের সভাপতিত্বে ও কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান, নাঈমা আক্তার, কৃষকদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, আলী নেওয়াজ, কৃষকদের মধ্যে উপস্হিত ছিলেন আবদুর রশীদ, শাহ আলম, গনি মিয়া, মনির হোসেন, সফি উল্লাহ, নজরুল ইসলাম, রহুল আমিন সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।