চৌদ্দগ্রামে মোটরসাইকেল থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১২৪ বোতল ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার সকালে জেলার চৌদ্দগ্রাম থানার চান্দশ্রী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১২৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ হারুন মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করে।

Post Inside

সে সদর দক্ষিণ থানার ধনপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!