চৌদ্দগ্রামে মৌসুমি পতিত জমিতে বিনাসরিষা-৪ এর বাম্পার ফলন

মনোয়ার হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রামের ভাটবাড়ী এলাকার এক ফসলি কৃষি জমিতে পানি স্বল্পতার কারণে সরিষা, তিল ও ধান চাষ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এ বছর স্থানীয় কৃষকরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় এসব জমিতে বিনাসরিষা-৪ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। প্রতিকূলতায় সহনশীল এ জাতটিতে বিঘা প্রতি ৫ মন ফলন পাবে বলে মনে করছেন কৃষকরা। তাই আগামীতে উক্ত জাতের বীজের ব্যাপক চাহিদার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিনা কর্তৃপক্ষের নিকট। এ সময় বক্তারা এসব জমিতে বিনা’র জাত দ্বারা তিন ফসল চাষ ও কৃষকের আয় বৃদ্ধির কথা জানান।

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মৌসুমি পতিত জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাসরিষা-৪ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তা ও স্থানীয় কৃষকদের মাঝে মতবিনিময়কালে এসব কথা তারা। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিনাসরিষা-৪, ৯ ও বারী-১৪ সহ চাষকৃত উচ্চ ফলনশীল সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং ২০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল কালোতিলের বীজ বিতরণ করেন।

Post Inside

বিনা’র রাজস্ব খাতের অর্থায়নে এবং বিনা উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌদ্দগ্রাম, কুমিল্লার যৌথ উদ্যোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ী আইডিয়াল স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, মো: সোহেল রানা।

বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: আশিকুর রহমানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান, কুমিল্লা তথ্যকেন্দ্র সার্ভিসের উপ-সহকারী কৃষি অফিসার মহসিন মিয়াজী, বিনা’র কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, স্থানীয় ইউপি সদস্য নূরে আলম মামুন, ভাটবাড়ী আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাস্টার শহিদুল ইসলাম, কৃষক আজিম উদ্দিন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
error: Content is protected !!