চৌদ্দগ্রামে মৎস সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা মৎস অফিসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

Post Inside

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামানিকের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা শাহিনুর রহমান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, মৎস সম্প্রসারণ কর্মকর্তা সজীব কুমার চৌধুরী, সহকারী মৎস কর্মকর্তা মাকসুদ আহমেদ, ক্ষেত্র সহকারী নাজমুন নাহার, আব্দুল কাইয়ুম খন্দকার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস চাষী-খামারী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!