চৌদ্দগ্রামে শোক দিবসে আ’লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

Post Inside

ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ, জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা কৃষক লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটেয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম সহ উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!