চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন উপলক্ষে মোটর সাইকেল শোডাউন

মনোয়ার হোসেন।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় ৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিশাল শোডাউন করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২৪ জুলাই) বিকেলে চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের রাস্তা ও বাজার প্রদক্ষিণ করে পদুয়া স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

Post Inside

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, একে শাহাজাদ, সদস্য সচিব হাজী আবু তাহের মোস্তফা, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, সাখাওয়াত হোসেন মিঠু, আহসান হাবিব, আবাদ মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসললাম, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপি নেতা মো: আনোয়ার হোসেন সহ শ্রীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আরো পড়ুন
error: Content is protected !!