চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

৩ জনের মধ্য ২ জনেই নারী মাদক ব্যবসায়ী। আটককৃতরা হলো; উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হাজী লোকমান মিয়াজীর ছেলে জসিম উদ্দিন, মাঈন উদ্দিন মিয়ার স্ত্রীর কহিনুর বেগম ও মৃত মরণ আলী মেয়ে ঋতু আক্তার।

Post Inside

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েলের নেতত্বে পুলিশের একটি টিম কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা আটক করে।

এ সময় বাড়ির মালিক জসিম উদ্দিন, তার সহযোগি কহিনুর বেগম ও ঋতু আক্তারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!