জাগো হিন্দু পরিষদ সদর দক্ষিণ শাখার কমিটি গঠন

মো. সাফায়েতুল ইসলাম।।
জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ ডিসেম্বর রোজ রবিবার জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলার সভাপতি সাগর চন্দ্র দাস, ও সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে জাগো হিন্দু পরিষদ সদর দক্ষিণ কমিটিকে ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

জাগো হিন্দু পরিষদ সদর দক্ষিণ শাখায় কমল চন্দ্র দাসকে সভাপতি, সাধারণ সম্পাদক বাঁধন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আকাশ কুমার শীল, অর্থ বিষয়ক সম্পাদক প্রনয়জিৎ পাল ,দপ্তর বিষয়ক সম্পাদক রাজিব মহস্ত , প্রচার সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস কে নির্বাচিত করা হয়।

Post Inside

উল্লেখ্য যে, মোট ৫১ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক জিৎ পাল,সাংগঠনিক সম্পাদক তুষার মজুমদার, প্রচার সম্পাদক শিবু প্রসাদ রাহুল, ও সদর দক্ষিণ কমিটির সাবেক সভাপতি রাজন পাল।

আরো পড়ুন
error: Content is protected !!