জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি; হোমনায় বিএমএসএফ-এর স্মারকলিপি

সোনিয়া আফরিন।।
জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কুমিল্লার হোমনায় স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। রবিবার (১২ এপ্রিল) উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ স্মারকলিপি পাঠানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন। স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

সভায় উপজেলা শাখার সভাপতি সৈয়দ আনোয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ আলম, সহ-সভাপতি মো. আবুল কাশেম ভূঁইয়া, মো. কবির হোসেন, মো. মনিরুজ্জামান, মো. মুকবুল হোসেন, মো. আতিকুর রহমান ভূঁইয়া, মো. শফিকুল ইসলাম মুন্না ও মো. রুহুল আমিন জুয়েল।

এছাড়া আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. তপন মিয়া সরকার, মো. মঈনুল ইসলাম মিশুক ও মো. শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহমেদ, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. কাউছার আহমেদসহ সংগঠনের কার্যকরী সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু মফস্বল সাংবাদিকরা এখনও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নের স্বার্থে ১-৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি।

তারা দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন
error: Content is protected !!