জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালী ও আলোচনা সভা

মোঃ জহিরুল হক বাবু।।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী আরাম্ভ হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুমিল্লা টাউন হল মাঠ মিলিত হয়।

Post Inside

এসময় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথির কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।

পরে টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, ডাঃ আব্দুস সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।

আলোচনা সভা শেষে হুইল চেয়ার, সাদাছড়ি বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
error: Content is protected !!