ডিসেম্বরের আগেই নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে -অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

স্টাফ রিপোর্টার।।
আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ বলেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া।

শনিবার(২৪ মে) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া এ কথা বলেন৷

Post Inside

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজামান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন,আমরা যারা আছি বিএনপি’র লোকেরা দেশ চালাবে সেজন্য বিএনপি’র লোকদেরকে আরো সহনশীল হতে হলে আচার আচরন ভাল হতে হবে এবং সহনশীল হোন৷ কোন অপকর্মের সাথে জড়িত হবেন না৷

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন,আপনারা দেখুন ও জনগণ বুঝুক তারেক রহমান আগামিতে যে কেবিনেট হবে সেই কেবিনেটে কেউ কোন অপকর্মের সাথে জড়িত হবেনা৷দেশের মানুষ শান্তিতে থাকবে,দেশের রাস্তা-ঘাটের উন্নয়ন হবে এবং দেশের সকল সেক্টরে সংস্কার হবে৷কারন আমাদের ৩১ দফার রাষ্ট্র কাঠামোর মধ্যে বলা হয়েছে সংস্কারের কথা৷

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম ও দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!