ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে বুড়িচংয়ে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

মোঃ তাজুল ইসলাম।।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Post Inside

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নবগঠিত বুড়িচং পৌরসভার মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক মো. অহিদুর রহমান। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. কবির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবদুল আউয়াল, উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল কাসেম, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মো. মুমিনুল হক, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, বুড়িচং পৌর সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশান এবং শ্রমিক কল্যাণ পৌর সেক্রেটারি জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা বুড়িচং বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন
error: Content is protected !!