তারেক রহমান বাংলাদেশের প্রধান মন্ত্রী, চৌদ্দগ্রামবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হবে না -কামরুল হুদা

মনোয়ার হোসেন।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো কামরুল হুদা বলেছেন জামায়াতের যে সকল প্রার্থী মানুষকে ধোকা দিয়ে, চাপাবাজি করে নির্বাচিত হয়েছে, এলাকায় এসে বলে তাদের ক্ষমতা নাকি মন্ত্রীর চেয়ে বেশি। তাদেরকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব না।

তিনি আরো বলেন, তারেক রহমান বাংলাদেশের প্রধান মন্ত্রী, চৌদ্দগ্রামবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। আমরা চাই আপনাদের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে। আপনারা এলাকার উন্নয়নের জন্য কাজের তালিকা করেন, আমরা চৌদ্দগ্রামবাসীর উন্নয়নে কাজ করবো।

Post Inside

কামরুল হুদা বলেন, জামায়াত ইসলামের নামে ধোঁকাবাজি করে। জামায়াত ইসলামি ধর্মের কথা বলে ভোটের জন্য তারা ইসলামের জন্য কোন কিছু করে না। জামায়াত ইসলামি জনগণের দল নয় তার একটা গোষ্ঠীর দল। তারা চাইলে কোন নারীকে দলীয় পদে রাখতে পারবে না।

শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলার শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি অধ্যাপক জিয়াউর রহমান জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি মো: শাহ আলম (এমএসসি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাইন উদ্দিন মিয়াজি, সদস্য মোহাম্মদ বেলাল হোসেন।

শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: জালাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রাম কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, সমাজসেবক গাজী আব্দুর রহিম, পাশাকোট গ্রাম কমিটির সদস্য দ্বীন মোহাম্মদ, পাশাকোট গ্রাম কমিটির সভাপতি সেলিম মিয়া, ৩নং ওয়ার্ড গ্রাম কমিটির সভাপতি বাচ্চু মিয়া মজুমদার ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মজুমদার, ফকিরহাট ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মজুমদার।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!