দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে -ড.মারুফ হোসেন

শামীম রায়হান।।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,কোনো ব্যক্তি যদি দলের নাম বা পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করে,তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন মেঘনা উপজেলার মানিকারচর বাজারে মনিটরিং সেলের তদারকি কার্যক্রমে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলেন।

Post Inside

বাজার পরিদর্শনকালে ড. মারুফ হোসেন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কম মুনাফায় বিক্রি করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে ইফতার ও সেহরি করতে পারেন। তিনি উল্লেখ করেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস—এই মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে জনসেবার মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করা উচিত।

ড.খন্দকার মারুফ হোসেন,ব্যবসায়ীদের বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে আপনারা কাউকে চাঁদা দিবেন না। বিএনপির পরিচয়ে কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় নেই।চাঁদাবাজদের ধরে রশি দিয়ে বেধে পুলিশে দিবেন। কেউ চাঁদাবাজি করতে চাইলে আমাকে অথবা মনিটরিং সেলের সদস্যদের ফোন দিবেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। চাঁদাবাজদের কোন ক্ষমা নেই। আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্য বাজারের নানা সমস্যার সমাধান এবং খাজনা হ্রাস করা হবে।

এই সময় মনিটরিং সেলের সদস্য মো. রমিজউদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, আবু ইউসুভ নয়ন ও আতাউর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!