দাউদকান্দিতে জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপন

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার শহীদ রিফাত শিশু পার্কে জুলাই-আগষ্টে শহীদদের নামে বৃক্ষরোপন করেছেন বনবিভাগের ব্যবস্থাপনায় উপজেলা
প্রশাসন৷

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের ব্যবস্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া চার শহীদের স্মরণে শহীদ রিফাত শিশু পার্কে পৃথক পৃথক ৪টি বনজ চারা গাছ রোপন করেন উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম। এ সময় শহীদ রিফাত, মাহিন, বাবু ও হৃদয়ের নামে ৪টি বনজ চারা গাছ রোপন করা হয়।

Post Inside

উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌর আহ্বায়ক সাইফুল ইসলাম, ওহাব মিনহাজ, ফয়সাল শিকদার ও চার শহীদ পরিবারের সদস্যরা। শহীদ চারজন হলো রিফাত, মাহিন, বাবু ও হৃদয়।

এদের মধ্য গত বছর ২৪ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়ে হৃদয় ও মাহিন ঢাকায় নিহত হয়েছিল এবং রিফাত ও বাবু দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল।

আরো পড়ুন
error: Content is protected !!