দাউদকান্দিতে জুলাই যোদ্ধার মুক্তির দাবি ও এএসপি প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ

শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাউদকান্দি উপজেলা শাখার মুখপাত্র জুলাই যোদ্ধা মো. সাকিব সরকার রাব্বির মুক্তির দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দাউদকান্দি বিশ্বরোড অংশ অবরোধ করেছেন জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে আন্দোলনে জুলাই যোদ্ধা সাকিব এর দ্রুত মুক্তির দাবি জানান। পাশাপাশি জুলাই যোদ্ধাকে অকারণে ও বিনাদোষে এই মামলায় আসামী করার দায়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) তানভীর ফয়সালকে দ্রুত প্রত্যাহার দাবি জানান মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী জুলাই যোদ্ধারা।

Post Inside

বৈষম্যবিরোধী আন্দোলনের দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত বলেন, গত ৯ এপ্রিল সুলতান হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন দাউদকান্দি শাখার মুখপাত্র সাকিব সরকার রাব্বি ও তার ভাই নবির হোসেনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ওই মামলায় তারা এজহারনামীয় কোনো আসামি ছিল না। মামলার বাদি আদালতে সাকিব এই মামলার জড়িত নয় মর্মে এভিডেভিড দিলেও জামিন পায়নি। আমরা অবিলম্বে সাকিব ও তার ভাই নবিরের মুক্তি দাবী করছি।

তিনি আরো বলেন, যেহেতু আজ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনা ঘটেছে, তাই আমরা মহাসড়কে বেশিক্ষণ অবস্থান করবো না। শুধু আমাদের দাবিটি জানাতে মহাসড়কে এসেছি।

এদিকে প্রায় ৪০ মিনিট ধরে বিক্ষোভকারীরা মহাসড়কে মিছিল ও প্রতিবাদ জানাতে গিয়ে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ঘটনাস্থলে এসে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিভৃত করার চেষ্টা করেন। এতে বিক্ষোভকারীরা আস্বস্ত হলে পরে মহাসড়ক ছেড়ে দিলে যানজট কমতে থাকে।

প্রায় ৪০ মিনিটের অবরোধে মহাসড়কের উভয় দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল সুলতান হত্যা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন দাউদকান্দি শাখার মুখপাত্র সাকিব সরকার রাব্বি ও তার ভাই নবির হোসেনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!