দাউদকান্দিতে পরিত্যাক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে একটি পরিত্যক্ত টিনের দুইচালা ঘর থকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে দাউকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

Post Inside

স্থানীয়রা জানায়, প্রায় ৮ বছর আগে টিন দিয়ে দুইচালা ঘরটি উঠানো হয়। ঘরটি উঠানোর পর থেকে এখানে কেউ বসবাস না করায় অযত্নে অবহলায় ঘরটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে জোপঝার ও অন্ধকারাচ্ছন্ন ভূতরে পরিবেশ।

বিকালে ওই ঘরের পাশের বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের ন্যায় ফুটবল খেলতে গিয়ে ফুটবলে শর্ট দিলে পরিত্যাক্ত ঘরের পাশে গিয়ে ফুটবলটি পড়ে, খেলোয়াড়রা ফুটবলটি কুঁড়াতে ঘরে প্রবেশ করলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশের গলায় কাপড়ের একটি চিকন অংশ দিয়ে কারবাঁশের সাথে বসা অবস্থায় মাথাটি ঝুলানো ছিলো। পরিচয় সনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই কাজ করছে।
তবে লাশটি কয়েকদিন আগের এবং মুখ বিকৃত হওয়ায় এখনও সনাক্ত করা যায়নি।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!