
নিজস্ব প্রতিবেদক।।
লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গৌরিপুর সাফিন আধুনিক ডায়গনস্টিক সেন্টার অফিসে কেক কেটে কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি শাখার সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম রানা, মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের ডাঃ বিল্লাল হোসেন, নিসচার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, দাউদকান্দি শাখার সহ সভাপতি আবু মুসা, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

সংগঠনটি গত ১৫ বছর ধরে সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে।