দাউদকান্দিতে ১শত’ পিচ ইয়াবাসহ ২ যুবক আটক

রাজিব হোসেন জয়।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার এলাকা থেকে দেহ তল্লাশী চালিয়ে ১শত’ পিচ ইয়াবাসহ দ্বীন ইসলাম (৩০) ও আবুল কালাম(৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায়। আটককৃত দ্বীন ইসলাম দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অপরদিকে আবুল কালাম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্ল্যাপুর গ্রামের মৃত হুমাযুন কবিরের ছেলে ।

Post Inside

পুলিশ জানায়, দাউদকান্দি -চান্দিনা সার্কেল (এএসপি) মো.জুয়েল রানা ও দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা এএসআই মোঃ ইয়াছিন সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার এলাকা থেকে দেহ তল্লাশী চালিয়ে ১শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে দ্বীন ইসলাম(৩০) ও অপরদিকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্ল্যাপুর গ্রামের মৃত হুমাযুন কবিরের ছেলে আবুল কালাম(৩৫)নামের দুই যুবকে গ্রেফতার করে পুলিশ।

মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামের বিরুদ্ধে খূন, মাদকসহ মোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীণ রয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!