দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকালে দাউদকান্দি হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সার্জেন্ট সাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. ওবায়েদুল হক, সাংবাদিক হাবীবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক কামরুল হক চৌধুরী, গৌরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শেলিনা আক্তার, নিসচা’র দাউদকান্দি উপজেলার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।

Post Inside

আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!