দেবিদ্বারে ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হাসপাতালের উদ্বোধন

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার আধুনিক ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা শিশু ও ডায়াবেটিক হাসপাতালে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দোয়া মাহফিলের মধ্যদিয়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

Post Inside

জানা যায়, হাসপাতালটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জালাল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। যা ফাউন্ডেশনের উদ্যোগে তৈরী কুমিল্লার একমাত্র সর্ববৃহৎ ও অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী ধারা এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। ২০১৭ সালের ১ জুলাই ভিত্তিপ্রর স্থাপন করা হয় এবং আগামী ১ অক্টোবর হাসপাতালটির কার্যক্রম চালু করা হবে।

সাবেক অতিরিক্ত সচিব একে এম খায়রুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, বুয়েটের সাবেক অধ্যাপক ড. এম কে আহসান, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার আকবর, অধ্যাপক আলী ইমাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন, জেলা সমাজ কল্যান অধিদপ্তরের সহকারি পরিচালক ফারজানা আমিন, মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন কুমার দাস প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!