দেশ সেরা কুমিল্লা শিক্ষা বোর্ড; পাশের হার ৯৭.৪৯ শতাংশ

মোঃ জহিরুল হক বাবু।।
এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৯৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার এক লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয় এক লাখ ১১ হাজার ৬৮০।

Post Inside

জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

রোববার বেলা ১২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ফালফলের তথ্য প্রকাশ করেন।

এদিকে একযোগে সারা দেশে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়, প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী

**বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ ফাইভ ৯,৯৭১

**রাজশাহীতে পাসের হার ৯৭.২৯, জিপিএ ফাইভ ৩২,৮০০

**কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯, জিপিএ ফাইভ ১৪,১৫৩

**সিলেটে পাসের হার ৯৪.৮০, জিপিএ ফাইভ ৪,৭৩১

**চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯, জিপিএ ফাইভ ১৩,৭২০

**দিনাজপুরে পাসের হার ৯২.৪৩, জিপিএ ফাইভ ১৫,৩৪৯

**ঢাকায় পাসের হার ৯৬.২০, জিপিএ ফাইভ ৫৯,২৯৯

**যশোরে পাসের হার ৯৮.১১, জিপিএ ফাইভ ২০,৮৭৮

**ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১, জিপিএ ফাইভ ৭,৬৮৭

**কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ

**মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ

**সারা দেশে জিপিএ-ফাইভ ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন

**এইচএসসিতে সারা দেশে পাসের হার ৯৩.৫৮ শতাংশ

আরো পড়ুন
error: Content is protected !!