নবাগত চিকিৎসকদের বরণে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদান করা চিকিৎসকদের বরণ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্র আবহে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রোববার ( ৮ মার্চ ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Inside

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সোলেমান। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। এর আগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন চিকিৎসকদের আগমনে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রসার ঘটবে এবং সেবার মান আরও উন্নত হবে। সবাই মিলেমিশে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে হাসপাতালের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. অরূপ সিংহ, ডা. উম্মে সালমা মৌ, ডা. শারমিন সুলতানা, ডা. আসিফ মোহাম্মদ তকি, মেডিকেল অফিসার ( ইউনানি ) ডা. সোহেল রানা, দন্ত চিকিৎসক ইমরান হাসান সৈকত। নবাগত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সাবিহা তাবাচ্ছুম প্রমা, সহকারী সার্জন ডা. নাজমুস সাকিব, ডা. মো. জান্নাতুন নাঈম, ডা. জাকিয়া সুলতানা, ডা. মেহনাজ ফাতেমা, ডা. আসাদুজ্জান নূর, ডা. জ্যোতি প্রকাশ বিশাস, ডা. তানভির হোসেন। এছাড়াও এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শামসুন্নাহার, রোকসানা আক্তার, রাজিয়া সুলতানা, মধুমিতা পাল, শাহীনূর, আঁখি নূর, বকুল আক্তার, ফারজানা, রোমা আক্তার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!