বরুড়ায় ওরাই আপনজন সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের উদ্দ্যেগে আজ ২৩ মার্চ বুধবার সকাল ১১ টায় ওরাই আপনজন সংগঠনের সভাপতি ইলিয়াস আহম্মেদ এর সভাপতিত্বে বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গরীব অসহায় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফারুকুল ইসলাম, মোঃ মেধাদ উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক মোঃ মহিন,প্রচার সম্পাদক মোঃ ফয়সাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম ভূইয়া মাসুদ সদস্য ইলমা আহমদ আকা প্রমুখ।

Post Inside

দুপুরে একই সংগঠন থেকে ডকটরস কমিউনিটি হসপিটাল ডাঃ আনিস উল হাসান হল রুমে আরো কিছু মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।এ সময় সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!