বরুড়ায় বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আরাফাত হোসেনঃ
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিন ইউনিয়নের আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ে আজ ৪ জুন রবিবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

Post Inside

বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সোহেল সামাদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিলমুড়ী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ভূইয়া, বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে একটি সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
error: Content is protected !!