বরুড়ার ইউপি চেয়ারম্যানের উপর আতর্কিত হামলা

বরুড়া প্রতিনিধিঃ
শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় কুমিল্লা রেসকোর্স এলাকায় রেসকোর্স হিউম্যান হসপিটালের সামনে বরুড়া উপজেলার খোশবাস উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদারের উপর দুর্বৃত্তদের আতর্কিত হামলার ঘটনার অভিযোগ পাওয়া যায়।

জানা যায় বরুড়া উপজেলার খোশবাস উওর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার তার অসুস্হ বাবা মফিজুল ইসলামকে চিকিৎসা করানোর জন্য কুমিল্লা রেসকোর্স হিউম্যান হসপিটালে নিয়ে যায়। তখন তার বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে হসপিটাল থেকে রাস্তায় আসার পর ১০/১২ জন সন্ত্রাসীরা বরুড়া উপজেলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদারের উপর আতর্কিত হামলা চালায়, মাথায় আঘাত করে প্রচুর রক্তক্ষরন হয়।

Post Inside

পরে স্হানীয় লোকজন তাকে কুমিল্লা সদর হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!