বরুড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস পালিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় আজ ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৯টায় বরুড়া উপজেলা প্রশাসন ও বরুড়া থানার পক্ষ থেকে বরুড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্প স্তবক অর্পন ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনূল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তনু,বরুড়া জোনাল অফিসের ডিজি এম মোঃ জালাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!