বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ

বরুড়া প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে আজ ২৯ আগষ্ট রবিবার সকাল ১০টায় বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী মোহন পাল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক জিএস ও ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, ভিপি মুজিবুর রহমান, আবদুল হাকিম প্রমুখ। প্রধান অতিথি উপস্থিতিতে সকল অতিথিদের নিয়ে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!